নিউ মডেল ডিগ্রি কলেজ সম্পর্কে

উচ্চ শিক্ষার লক্ষ্যে নিউ মডেল ডিগ্রি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর রোড ও  লেক সংলগ্ন শুক্রাবাদ, ঢাকা-১২০৭-এ মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। কলেজে ৭০ জন নিয়মিত শিক্ষক ও বেশ কয়েক জন খন্ডকালিন শিক্ষক মানসম্মত শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন।  শিক্ষকগণ  সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। নিউ মডেল ডিগ্রি কলেজ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় শ্বিবিদ্যালয়ের অধিভূক্ত। এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), বিবিএ (অনার্স)- হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং; বিএ (অনার্স)- ইংরেজী; বিএসএস (অনার্স)- সমাজকর্ম, বিবিএ (প্রফেশনাল) এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন কোর্সে পাঠদান করা হয়। এ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুযায়ী গঠিত গভর্ণিং বডি দ্বারা পরিচালিত। গভর্ণিং বডি কলেজ সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারন করে কলেজ পরিচালনা করে থাকেন।

সভাপতি মহোদয় এর বাণী

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত ও ধুমপানমুক্ত একটি মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের প্রধান লক্ষ‍্য হচ্ছে বিদ্যাশিক্ষা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে যুগোপযোগী শিক্ষাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে পাঠদান করা। শিক্ষার্থীদের মানবিকতাবোধ ও মুক্তিযোদ্ধা মনের অধিকারী এবং মহান মুক্তিযোদ্ধাদের আদর্শ সমুন্নত রাখার দীক্ষা প্রদান করে গড়ে তোলা। পৃথিবীতে বিদ্যাশিক্ষা পাশাপাশী অন্যান্য সহ-শিক্ষা/এক্সট্রা কারিকুলার দিকও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। এখানে ছাত্র-ছাত্রীদের সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠ্যক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। নিয়মিত ধারাবাহিক মনোনীত কর্মসূচির মাধ্যমে পাঠদান কার্যক্রম চালানো হয়। পাঠ্য-শিক্ষার পাশাপাশি সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। শিক্ষা ও শিক্ষার মান বজায় রাখা এবং যুগের চাহিদা মেনে কলেজ পরিচালনায় কলেজ কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই চর্চা শিক্ষার্থীদের সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। সবশেষে, আইডিয়াল কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্যই হলো জ্ঞানের অর্জন এবং জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করা এবং জাতীয় জীবনের সার্বিক সৃজনশীল অবদান রাখা। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ড. এস এম মোস্তফা আল মামুন সভাপতি, গভর্নিং বডি, আইডিয়াল কলেজ Read More

vc_image
ড. এস এম মোস্তফা আল মামুন
সভাপতি, গভর্নিং বডি
vc_image
প্রফেসর মোঃ হাসানূল বান্না
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা-১২০৭

প্রিন্সিপাল মহোদয়ের বাণী

আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর রোডের পূর্বপার্শ্বে এক মনোরম পরিবেশে অবস্থিত। এর সূচনাই স্নাতক শ্রেণি দিয়ে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাশাপাশি ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ইংরেজি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স এবং বাংলা, গণিত, রসায়ন ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও প্রফেশনাল কোর্স বিবিএ, এমবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সিএসই এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে পাঠদান করা হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তিনির্ভর শ্রেণি কক্ষের পাশাপাশি সমগ্র কলেজ ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতাধীন এবং Wi-Fi সুবিধাযুক্ত। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং আলোকিত মানুষ তৈরিতে আন্তরিকভাবে সচেষ্ট। ছাত্র-শিক্ষক পারস্পারিক সম্পর্ক, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, সহনশীলতা, সহযোগিতা, সম্প্রতি সবমিলিয়ে কলেজটির সার্বিক পরিবেশ শিক্ষা বিস্তারের পাশাপাশি উন্নত জীবন গঠনেও বিশেষ উপযোগী। সর্বোপরি রাজনীতি ও ধুমপানমুক্ত সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী। Read More....

We are in Numbers at a glance

0

Student

0

Teachers

0

Staffs

খবর

সকল

আসন্ন ইভেন্ট

সকল

There are no upcoming events at the moment..

বার্ষিক কর্মক্ষমতা চুক্তি